৩য় ধাপে রাউজান পৌরসভার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন
টানা বৃষ্টি, খালভাঙন ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ৩য় ধাপে আরও ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রাউজান পৌরসভা। মঙ্গলবার ২৮ জুলাই রাউজান উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৫০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এমপি মহোদয়।
রাউজান পৌরসভার প্রশাসক ও রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. রাহাতুল ইসলাম।
উল্লেখ্য, বন্যাকালীন সময়ে রাউজান পৌরসভার উদ্যোগে প্রায় ১,০০০ পরিবারের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে ৫শত পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়। সর্বশেষ ৩য় ধাপে আরও ৫০০ পরিবারকে সহায়তা দেওয়ার মাধ্যমে এ পর্যন্ত মোট ২,০০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করেছে রাউজান পৌরসভা।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এসময় রাউজান উপজেলা, পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
তারিখঃ ২৮ জুলাই ২০২৬ খ্রিঃ







