সবুজ পরিবেশ, আমাদের লক্ষ্য! 🌳✨
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘এক দিনে এক লক্ষ বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে আজ রাউজান পৌরসভায় এক উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হলো।
রাউজান পৌরসভার মাননীয় প্রশাসক ও রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা মহোদয় উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এই মহতী উদ্যোগের শুভ সূচনা করেন। এ সময় রাউজান উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণকালে পরিবেশ রক্ষায় বিশেষ আহ্বান জানিয়ে জনাব অংছিং মারমা বলেন:
“আমরা সবাই মিলে বেশি করে গাছ লাগাই, পরিবেশের ভারসাম্য রক্ষা করি এবং রাউজানকে একটি সবুজ ও সুস্থ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলি।”







