✨ পরিচ্ছন্ন ও সুস্থ রাউজান বিনির্মাণে নিরলস কাজ করছে রাউজান পৌরসভা ✨
রাউজান পৌরসভাকে একটি আধুনিক, নান্দনিক ও বর্জ্যমুক্ত পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা।
তারই ধারাবাহিকতায় আজ পৌরসভার বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সশরীরে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন মাননীয় পৌর প্রশাসক।
একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পৌরসভার সর্বস্তরের নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় রাউজানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। 🌿🧹







