ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনে চট্টগ্রামের রাউজানে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন।
গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া অপরাজিতা সেবাশ্রম মাঠে এক বিশেষ বিজয়া সম্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে সজীবের সভাপতিত্বে ও উপজেলা পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসানসহ রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং পূজা উদযাপন ফ্রন্টের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অপরাজিতা সেবাশ্রম সংলগ্ন পুকুরে দেবীকে বিদায় জানান পূজার্থীরা।
একই সাথে দক্ষিণ রাউজানের গঙ্গা মন্দির প্রাঙ্গণেও স্থানীয় বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন মহাজনসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।
শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন করায় রাউজানের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ। শুভ বিজয়া দশমী!