রাউজান পৌরসভার উদ্যোগে কম্বল বিতরণ
রাউজান পৌরসভার উদ্যোাগে পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৯ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ গহিরাস্থ কাউন্সিলর কার্যালয়ে ২ ওয়ার্ডের প্রায় ১০০ জনের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও পৌরসভা ১ ও ২ নং ওয়ার্ডের সদস্য জনাব মনির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মাননীয় প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা।
উল্লেখ্য, পৌরসভা ১ ও ২ নং ওয়ার্ডের সদস্য ও বিভিন্ন পেশাজীবি প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং মহিলা প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওয়ার্ড কমিটির দেওয়া প্রস্তাবিত তালিকার ব্যক্তিদেরকে কম্বলগুলো বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল মনছুর খাঁন, নুরুচ্ছাফা চৌধুরী, মোহাম্মদ হোসাইন চৌধুরী সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।









