“হাত ধোয়ার নায়ক হোন”
( Be a Handwashing Hero!)
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২৫ উপলক্ষে রাউজান পৌরসভার উদ্যােগে আলোচনা সভা ও র্যালি আজ ১৫ই অক্টোবর-২০২৫ইং রোজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
রাউজান পৌরসভার মাননীয় প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা মহোদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জনাব জিসান বিন মাজেদ।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে হাত ধোয়া প্রদশর্নী কার্যক্রম সম্পন্ন করা হয়।







