দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হলো “গহিরা পৌর কাঁচা বাজার”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণীসম্পদ অধিদপ্তরের অর্থায়নে ও রাউজান পৌরসভা কর্তৃক বাস্তবায়িত ‘গহিরা পৌর কাঁচা বাজার’ এর শুভ উদ্বোধন আজ ২৪শে ডিসেম্বর ২০২৫খ্রিঃ তারিখ বুধবার সকালে বাজার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বাজারের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাউজান পৌরসভার মাননীয় প্রশাসক ও রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব #অংছিং_মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব জয়িতা বসু, পৌরসভা ০১ ও ০২নং ওয়ার্ডের সম্মানিত সহায়ক সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ মনির হোসেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) জনাব ফয়সেল আহম্মেদ খান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জনাব তন্ময় চাকমা সহ রাউজান পৌরসভার সম্মানিত কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ীবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বাজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ফলে যেমন পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্যসম্মতভাবে ক্রেতারা বাজার করতে পারবে তেমনিভাবে যানজট নিরসন সহ টেকসই উন্নয়ন থেকে শুরু করে অনেক ক্ষেত্রে এটি ব্যাপক ভূমিকা রাখবে।







