“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য চট্টগ্রামের রাউজানে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
এই দিবসটির উপলক্ষে রাউজান উপজেলা, সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল মিলনায়তনে আলোচনা সভা, আত্ম-অনুসন্ধান কর্মসূচি এবং হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ও রাউজান পৌরসভার প্রশাসক অংছিং মারমা বলেন, সমাজসেবা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সমাজের জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে রাউজান উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ মনির হোসেন সহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, বেসরকারি এতিমখানার প্রতিনিধি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বিভিন্ন শ্রেণীর উপকারভোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শারীরিক প্রতিবন্ধীদের ১২ টি হুইলচেয়ার বিতরণ করা হয়।







