নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব -২০২৫’ উদযাপন
চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে ১৫ই জানুয়ারি রাউজান পৌরসভার উদ্যােগে ও রাউজান উপজেলা প্রশাসনের সহযোগিতায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়ের উপর নানা কর্মসূচী ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা ও পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১১ টায় উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে খাল অবমুক্ত করার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আত্মকর্মী যুব সংগঠন, যুব উদ্যোক্তা ও তরুণদের নিয়ে যুব সমাবেশের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ” তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব অংছিং মারমা মহোদয়।











