মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
রাউজান পৌরসভার উদ্যোগে পৌরসভার একাধিক মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩০ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাপলঙ্গা দলিলাবাদ মিঠা পুকুর পাড় এতিমখানা এবং এমদাদুল হক মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
রাউজান পৌরসভার মাননীয় প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে এসব কস্বল বিতরণ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিসান বিন মাজেদ।









