রাউজান পৌরসভার উদ্যোগে পৌরসভার শীতার্ত মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়েছে৷ রাউজান উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাউজান পৌরসভার মাননীয় প্রশাসক জনাব অংছিং মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জনাব জিসান বিন মাজেদ।








