রাউজান পৌরসভার উদ্যোগে পৌরসভাস্থ বিভিন্ন ওয়ার্ডের হত দরিদ্র জনসাধারণের মাঝে (ভিজিএফ) এর চাউল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত। রাউজান পৌরসভার মাননীয় প্রশাসক জনাব অংছিং মারমা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জিসান বিন মাজেদ।








