আজ ২০ই অক্টোবর ২০২৫ইং, সোমবার রাউজান পৌরসভার বিভিন্ন প্রকল্প ও অফিস পরিদর্শন করেন চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের মাননীয় পরিচালক জনাব মনোয়ারা বেগম। এসময় তিনি প্রকল্পগুলো পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন এবং পৌরসভার কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জনাব জিসান বিন মাজেদ ও রাউজান পৌরসভার মাননীয় প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা।







