শীতের কনকনে ঠান্ডায় যখন অসহায় মানুষগুলো কষ্টে থাকে, তখন মানবতার হাত বাড়িয়ে দিলেন চট্টগ্রামের রাউজান উপজেলার ইউএনও এস. এম. রাহাতুল ইসলাম, সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও রাউজান পৌরসভার প্রশাসক অংছিং মারমা। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শিশুদের মুখে ফুটে উঠেছে হাসি।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এমন মানবিক উদ্যোগ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। 🤲







